চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে শুক্রবার সন্ধ্যায় বিদ্যুতায়িত হয়ে এক শিশু মারা গেছে। এতে আহত হয়েছে অপর এক শিশু। নিহত শিশু হলো উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর পাকপাড়া গ্রামের মোঃ মামুন আলীর ছেলে সিয়াম (৫)। এ ঘটনায় তার মামাতো বোন বনগ্রামের আব্দুল মজিদের মেয়ে মিথিলা (৪) আহত হয়েছে।

এলাকাবাসী জানান, নিহত শিশু মায়ের সঙ্গে দুইদিন আগে বনগ্রামে নানা আকবর আলীর বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সিয়াম ও তার মামাতো বোন মিথিলা খেলা করছিল। এ সময় বিদ্যুতের ছেঁড়া তার ঘরের টিনের ওপর পড়ে টিন বিদ্যূতায়িত হয়। শিশু দুটি টিন স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হলে ডাক্তার সিয়ামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।