মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আপনাদের উপজেলায় কোন অমুক্তিযোদ্ধাাকে মুক্তিযোদ্ধা হতে দেবেন না। যাচাই বাছইয়ের পর মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট ও আইডি কার্ড দেয়া হবে । এই আইডি কার্ড মেশিনে দিলে ভুয়া ধরা পড়বে।
মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কমিটি হবে। সব আবেদন কমিটির কাছে আসবে। কমিটির সদস্যরা বিচারক। উকিল নয়। আপনারা বুঝবেন কে প্রকৃত মুক্তিযোদ্ধা ।
শনিবার বিকালে মাগুরা মুক্তিযোদ্ধা অফিসে মুক্তিযোদ্ধাদের উদ্দেশে এসব কথা বলেন ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুবর রহমান , সহকারী পুলিশ সুপার সুদর্শকুমার রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মোল্লা নবুয়ত আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের সম্পাদক পংকজ কুমার কুন্ডু প্রমুখসহ কয়েকশত মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। মাগুরা জেলা প্রশাসন ও মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ এ যৌথভাবে সভার আয়োজন করেন ।