চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার বাঁধ ধসে বালির বস্তার নিচে চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার ভোর ৫টার দিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের পদ্মার বাঁধ ৩ নং স্পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে নিহতের স্বজনরা নদী তীরে গিয়ে এলাকাবাসীর সহায়তায় বালির বস্তা সরিয়ে তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন, উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুর গ্রামের নূরশেদ আলীর ছেলে সেরাজুল ইসলাম (৪০) ও তোফাজ্জলের ছেলে খুদু (৩৫)।
পাকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, পদ্মার ভাঙ্গন প্রতিরোধের দেয়া বাঁধের ৩ নং স্পার্ক এলাকায় চর পড়ে যাওয়ায়। ওই বাঁধের বালির বস্তাগুলো সংগ্রহ করতে গিয়েছিল সেরাজুল ও খুদু। এই সময় বাধ ধসে নিচে চাপা পড়ে মারা যায় তারা।