ঝড়ে গাছ চাপায় যুবকের মৃত্যু

 
মুক্তাগাছায় কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় জালাল আহমেদ ভুট্টু (২৯ ) নামের এক যুবক মারা গেছেন। শনিবার রাতে উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঝড়ের সময় ঘরে অবস্থানকালে গাছ চাপা পড়ে ভুট্টু মারা যান।
 
এদিকে ঝড়ে উপজেলায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বাঁশাটি ইউনিয়নের বন্ধগোয়ালিয়ায় গাছ চাপায় একটি গরু মারা গেছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরএলাকার বিভিন্নস্থানে উঠতি বহু ফসল, বাড়ি-ঘরের চাল ও গাছ উপড়ে গেছে। অনেকস্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে।
 
স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস জানায়, ক্ষয়-ক্ষতির হিসাব এখনো পাওয়া যায়নি ।
 
ময়মনসিংহ পল্লী বিদ্যুত্ সমিতি-১ কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্থ বিদ্যুতের তার মেরামতের কাছ চলছে ।