কুমিলার চান্দিনায় পুলিশের পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। রবিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন খাদঘর এলাকা এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কনস্টেবল মো. মানিক মিয়া, মোঃ শাহাদৎ হোসেন ও মোঃ শাহাজান। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়।
একই পিকআপ ভ্যানে থাকা অপর কনস্ট্রেবল শাহজাহান জানান, মহাসড়কের কুমিলার অংশে টহল দেয়ার সময় খাদঘর এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি কভারভ্যান বেপরোয়া গতিতে এসে তাদের বহনকারী পুলিশের পিক আপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় পিকআপ ভ্যানটি দুমরে-মুচরে যায় এবং তারা ছিটকে নিচে পড়ে যায়।
এদিকে ঘটনার পরপর চালক ও সহকারি কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যায়। পুলিশ কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।