কাহারোল ১৮ ঘণ্টা বিদ্যুত্ বিচ্ছিন্ন

 
 
 
কাহারোল উপজেলায় শনিবার দিনগত রাত ৯টা থেকে ১৮ ঘণ্টা বিদ্যুত্ বিচ্ছিন্ন ছিল। কালবৈশাখী ঝড়ে বিদ্যুত্ লাইনের ওপর গাছপালা পড়ার কারণে রবিবার বেলা ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে বিদ্যুত্ সরবরাহ বন্ধ ছিল।
কাহারোল পল্লী বিদ্যুত্ এরিয়া অফিস জানিয়েছে—ঝড়ে বিদ্যুত্ লাইনে গাছ পড়ায় সেগুলো অপসরণের জন্য বিদ্যুত্ লাইন বন্ধ ছিল।