রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুরের কোটবাড়ি এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে দক্ষিণ খান থানা পুলিশের হাতে এশিয়া বার্তার সম্পাদকসহ সাতজন আটক হয়েছেন। তারা সবাই অখ্যাত পএিকাসহ বহুল সমালোচিত সাংবাদিক ক্লাব উত্তরার আজীবন সদস্য ও সাধারন সদস্য। আটককৃতদের মধ্যে মোকলেছুর রহমান মাসুম সাংবাদিক ক্লাব উত্তরা এর আজীবন সদস্য।
অন্যদিকে একাধিকবার আটক হওয়া কথিত সাংবাদিক মুন্না সরকার এবারো গ্রেফতার হলেন চাদাঁবাজির দায়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পত্রিকায় বিদেশ পাঠানোর কথা বলে বিজ্ঞাপন দেন সাংবাদিক মোকলেছুর রহমান মাসুম। গত শনিবার এই বিজ্ঞাপনের ফাঁদে ফেলে ফোনে এশিয়া বার্তার অফিসে ঢেকে আনা হয় জামাল উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে। এরপর জোরপূর্বক তার কাছ থেকে ২৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আরো এক লক্ষ টাকা দাবি করে তারা। ভুক্তভোগী জামাল উদ্দিন টাকা আনতে অসম্মতি জানালে এশিয়া বার্তার সম্পাদক সাংবাদিক মোকলেছুর রহমান মাসুমসহ আরো ৬/৭ জন তাকে মারতে শুরু করেন। এক পর্যায়ে কোন মতে জামাল উদ্দিন কৌশলে এশিয়া বার্তার অফিসের নিচে এসে চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এবং দক্ষিণখান থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে জড়িত সাতজন আটক করেন। আটকৃতরা হলেন, মোকলেছুর রহমান মাসুম (৪০), জাহিদুল ইসলাম (৩৫), সুমন বেপারী (৩০), মুন্না সরকার (৩৫ ), রেজাউল করিম (২৫), রিদয় (৩২) ও সুমন (২২)। উল্লেখ্য, সাংবাদিক ক্লাব উত্তরার ব্যানারে পোস্টার, ফেস্টুন করে নিজেদের সাংবাদিক বলে প্রচারণা চালায় তারা।
তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব, পশ্চিম থানা, উত্তর খান, দক্ষিণখান, টঙ্গী থানায় একাধিক মামলা রয়েছে।
দক্ষিনখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁদাবাজির অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।