ঝিনাইদহে জামায়াতের ২ নেতা গ্রেফতার

ঝিনাইদহে জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। জেলা জামায়াতের অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক মফিজুল হক মফিজ ও মহারাজপুর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক আনিছুর লস্করকে গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার দুপুরে উপজেলা বিষয়খালী বাজার ও সাধুহাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। ওই সময় সাধুহাটি এলাকা থেকে মফিজুল হক মফিজ ও বিষয়খালী বাজার এলাকা থেকে আনিছুর লস্করকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির মামলা রয়েছে।