বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীর উপর যৌন হয়রানির ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এ কশিন গঠন এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশনা চাওয়া হয়েছে।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়। আইনজীবী ইউনূস আলী আকন্দ কর্তৃক দায়ের করা আবেদনে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিসহ ৬ জনকে বিবাদী করা হয়েছে।
বর্ষবরণের দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকায় এ যৌন হয়রানির ঘটনাঘটে। এ ঘটনায় প্রকাশিত সংবাদপত্রের প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট স্বত:প্রণোদিত হয়ে ইতমধ্যে রুল জারি করেছে।