জানা যায়, রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত ঐ স্কুলটির প্রায় ২০ গজ দূরে আশিক এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানের পরিত্যক্ত মালামালের গুদাম অবস্থিত। প্রায় প্রতিদিনই ওই গুদামের পাশে প্লাস্টিক জাতীয় বোতল, কন্টেইনার, পলিথিন পোড়ানো হয়। সোমবার সকালে ওই গুদামের পাশে পলিথিন, প্লাস্টিকের বোতল, ড্রাম আগুন দিয়ে পোড়ানো হয়। এসময় বিষাক্ত ধোঁয়া পার্শ্ববর্তী স্কুলে প্রবেশ করলে মুহূর্তেই ছাত্র-ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। আশিক এন্টারপ্রাইজের মালিক মোফাজ্জল হোসেন বিষাক্ত দ্রব্য পোড়ানোর বিষয়টি অস্বীকার করেন। এদিকে স্কুলের ছাত্র-ছাত্রীরা অসুস্থ হওয়ার খবর পেয়ে শ্রীপুর থানার ওসি ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এলাকাবাসীর অভিযোগ, ওই গুদামে দীর্ঘদিন যাবত্ বিষাক্ত প্লাস্টিক সামগ্রী পোড়ানোর এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়েছে। তারা অবিলম্বে ওই প্রতিষ্ঠানের প্লাস্টিক সামগ্রী পোড়ানো বন্ধ ও গোডাউন অপসারণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।