রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ মাস পরও মিলছে মাথার খুলি ও হাড়গোড়। মঙ্গলবার দুপুরে স্থানীয় পথশিশুরা রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে রড সংগ্রহ করতে গেলে মানুষের মাথার খুলিসহ মৃতদেহের বেশকিছু হাড়গোড় দেখতে পেয়ে আশ-পাশের লোকজনকে খবর দেয়। এ সময় স্থানীয় লোকজন হাড়গোড়গুলো তুলে জড়ো করে রাখে। খবর পেয়ে আহত, নিহত এবং নিখোঁজ শ্রমিকদের আত্মীয়-স্বজন ঘটনাস্থলে এসে ভিড় করে। পুলিশ হাড়গোড় উদ্ধার করে থানায় নিয়ে যায়।