সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের কর্মীসহ আটক ৩৭


নাশকতার অভিযোগ সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের নয়জন কর্মীসহ ৩৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বিএনপির তিনজন ও জামায়াতের ছয়জন কর্মী রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।