খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: থানায় বিএনপির অভিযোগ

রাজধানীর কাওরানবাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে তেজগাঁও থানায় লিখিত অভিযোগ করেছে বিএনপি। তবে তাদের অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হবে কী না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি পুলিশ।
 
তেজগাঁও থানা পুলিশ জানায়, তিন পৃষ্ঠার একটি অভিযোগ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা সবদিক বিবেচনায় নিয়ে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিবেন।
 
বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর স্বাক্ষরিত ওই লিখিত অভিযোগ মঙ্গলবার বেলা ১১টার দিকে থানায় জমা দেন দলের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকন এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া।