'খালেদার নিরাপত্তাকর্মী চড়াও হওয়ায় গাড়িবহরে হামলা হয়‌'

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, খালেদার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা ক্ষুব্ধ ‘জনতার’ ওপর চড়াও হওয়ায় তার গাড়িবহরে হামলা হয়েছে। এ ঘটনায় বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা কর্মকর্তাদের ‘দোষ’ রয়েছে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মন্তব্য করেন।
 
মঙ্গলবার সকালে সদরঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। 
তিনি বলেন, 'খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে, ঘটনাটি শতভাগ সত্যি নয়। ৯২ দিন অবরোধ-হরতালে ওই এলাকার ব্যবসা-বাণিজ্য স্থবির ছিল। তাই খালেদা জিয়া ওই এলাকায় গেলে ব্যবস্থায়ীরা ক্ষুব্ধ হয়ে তাদের তাড়া করে। এ সময় তার নিরাপত্তা কর্মীরা জনতার ওপর চড়াও হলে উত্তেজনার সৃষ্টি হয়ে বিশৃঙ্খলা ঘটে।
সোমবার বিকেলে সিটি নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণায় এসে খালেদা জিয়া রাজধানীর কারওয়ান বাজারে হামলার মুখে পড়েন।