নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চরজব্বারের চরহাসান চৌরাস্তায় গণপিটুনিতে আবদুল কাদের ওরফে মাস্টরিয়া চোরা (৪০) নামে এক ডাকাত নিহত হয়।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবদুল কাদের ঐ এলাকার গোলাপ মাওলার ছেলে।
চরজব্বর থানার ওসি এ.কে.এম এনামুল কবির জানান, নিহত কাদের ডাকাতি ও সিএনজি-মটরসাইকেল ছিনতাই ও চুরির সাথে জড়িত। এলাকার মানুষ তার অত্যাচারে অতিষ্ট হয়ে সোমবার গভীর রাতে তার আস্তানা ঘেরাও দিয়ে তাকে ধরে গণপিটুনি দেয়। আজ সকালে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল যায় এবং তার লাশ উদ্ধার করে।