সিটি নির্বাচনে ৪ দিনের জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত

আসন্ন সিটি নির্বাচনে ৪ দিনের জন্য সেনা মোতায়েন করার সিদ্ধান্ত করা হয়েছে। আগামী ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স হিসেবে তারা থাকবে।
 
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ ইত্তেফাককে এ কথা জানান। 
 
শাহনেওয়াজ বলেন, রিটার্নিং অফিসার প্রয়োজন অনুযায়ী ডাকবে। প্রতি সিটিতে এক ব্যাটেলিয়ন ফোর্স রাখার সিদ্ধান্ত নেয়া হয়।