আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় দুই মামলা

 
সাভারের আশুলিয়ার কাঠগড়াবাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় দুইটি মামলা হয়েছে।  বুধবার আশুলিয়া থানায় এই মামলা দুইটি দায়ের করা হয়।
 
আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল জানান, বুধবার সকালে ব্যাংকের সিনিয়র অফিসার ফরিদুল ইসলাম বাদী হয়ে একটি এবং আশুলিয়া থানার এসআই জাকারিয়া হোসেন অন্য মামলাটি দায়ের করেন।
 
ফরিদুল ইসলাম জনগণের হাতে আটক হওয়া দুই ডাকাত সদস্য সাইফুল ও বোরহান উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে আসামি করে মামলা করেছেন।
 
এসআই জাকারিয়া হোসেন এক ডাকাত সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয় গ্রামবাসীকে আসামি করে মামলা করেছেন।