অপহরণের সময় দুই ভুয়া ডিবি পুলিশ আটক

 
 
ময়মনসিংহের ত্রিশালে এক যুবককে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ভুয়া দুই ডিবি পুলিশকে আটক করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ।
 
জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বিয়ারতা গ্রামের মৃত শাহেদ আলী মন্ডলের ছেলে আলম মন্ডলকে (৩২) সেনবাড়ী বাজার থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে ধরে নিয়ে আসে। পরে এলাকাবাসী ময়মনসিংহ ডিবি পুলিশকে জানান।
 
ময়মনসিংহ ডিবি পুলিশের এস আই মনিরের নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ শহরের কৃষ্টপুর ভৈরব রেলক্রসিং এলাকা থেকে আলমকে উদ্ধার করে। এ সময় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারী জামালপুর মেলান্দহ উপজেলার খুড়ি গ্রামের মোবারক হোসেন (৩৫) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ছনকান্দা গ্রামের রাসেল মিয়াকে (৩২) আটক করে।
 
ডিবির ওসি ইমারত হোসেন গাজী জানান, এরা ময়মনসিংহ রেলওয়ের অস্থায়ী আনসার সদস্য।