মহেশপুরের বাঘাডাঙ্গায় ভারতীয় মদ আটক

 
 
 
বাঘাডাঙ্গা বিজিবি বুধবার ভোরে মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয়  মদ আটক করেছে।
বিজিবি সূত্র জানিয়েছে—গোপন সূত্রে সংবাদ পেয়ে বাঘাডাঙ্গা ক্যাম্পের সুবেদার মো. মোসলেম উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মহেশপুরের বাঘাডাঙ্গার খোসালপুর মাঠ থেকে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করে। ধারণা করা হচ্ছে—এগুলোর মূল্য ৭২ হাজার টাকা। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।