১০ বছর কারাদণ্ড হতে পারে সালমানের

আগামী ৬ মে সালমান খানের ‘হিট এন্ড রান’ মামলার রায় ঘোষণা করবে আদালত। গত ২০ এপ্রিল দীর্ঘ ১৩ বছর পর মামলার শুনানি শুরু হয়। ২০০২ সালে দায়ের করা এই মামলায় সালমান দোষী প্রমাণিত হলে ১০ বছরের কারাদণ্ড দেয়া হবে তাকে। ২০০২ সালের সেপ্টেম্বরে ঘুমন্ত মানুষের ওপর গাড়ি চালিয়ে দেন সালমান। সেখানে ঘুমন্ত একজন নিহত হন এবং চারজন আহত হন।
 
সালমানের এই মামলা নিয়ে কিছুদিন আগেও চলে বেশ নাটকীয়তা। সালমানের গাড়ি চালক বলেছিলেন সেই রাতে তিনিই গাড়ি চালাচ্ছিলেন এবং সেই দূর্ঘটনার জন্য সে দায়ী। এমনকি এই ঘটনা গাড়ি চালক প্রশাসনের কাছেও স্বীকার করেন। তবে এ বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেননি গাড়ি চালক।