গাজীপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা


গাজীপুরের শ্রীপুরে ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছেলে ও অপর এক প্রতিবেশী নারী। শুক্রবার ভোরে উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের আতলরা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিজ ঘরে শুয়ে ছিলেন মা হাসিনা বেগম ও মেয়ে আরিফা। ভোর রাতের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দরজা ভেঙ্গে ঐ ঘরে ঢুকে। তারা এলোপাথারী কুপিয়ে মা ও মেয়েকে গুরুতর আহত করে। এ সময় তাদের চিৎকারে ছেলে শাহজাহান ও প্রতিবেশী মিনারা বেগম এগিয়ে এলে দুর্বৃত্তরা তাদেরকেও এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে শহীদ তাজ উদ্দিন আহমেদ কলেজ হাপসাপালে ভর্তি করে। এখানে চিকিৎসাধিন অবস্থায় মেয়ে আরিফা মারা যায়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মা হাসিনার মৃত্যু হয়।
প্রহল্লাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্রীপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, নিহত আরিফার লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। হাসিনা বেগমের লাশ একই মর্গে নেয়া হচ্ছে।