সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের কাঠগড়া বাজার শাখায় ডাকাতির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে গাজীপুরের টঙ্গী আউচপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরেদর মধ্যে সাইফুল ইসলাম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের নাম জানা যায়নি।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর আউচপাড়া এলাকায় আব্দুল খালেক নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় ডিবি ও আশুলিয়া থানার পুলিশ। সেখান থেকে বিস্ফোরক দ্রব্য, পিস্তল, ম্যাগাজিন ও চাপাতিসহ দুইজনকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল দুপুরে ডাকাতদের গুলি ও বোমা হামলায় ঐ ব্যাংকের ম্যানেজার, নিরাপত্তারক্ষী ও গ্রাহকসহ সাতজন নিহত হন। এবং ক্ষুব্ধ জনতার পিটুনিতে এক ডাকাত মারা গেছে। এ ঘটনায় আহত হন কমপক্ষে ২০ জন।