চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের উত্তেজনাপূর্ণ ম্যাচে অ্যাটলেটিকোকে একমাত্র গোলে হারিয়েছে রিয়াল। গত সপ্তাহে দুই দলের শেষ আটের প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। ফলে দুই লেগ মিলিয়ে ১-০ গোলে এগিয়ে থেকে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে রোনালদো-রদ্রিগেজদের দল।
বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জয়সূচক একমাত্র গোলটি করেন হাভিয়ের হার্নান্দেজ। তাও আবার ম্যাচের একদম শেষ মুহূর্তে, ৮৮ মিনিটে। আর গোলের যোগানদাতা রিয়ালের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।