ভাঙ্গায় আওয়ামী লীগের দুই গ্রুপের জনসভা: ১৪৪ ধারা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
 
আওয়ামী লীগের দুই গ্রুপ আগামীকাল শনিবার বিকালে একই স্থানে জনসভার ডাকা দেয়। বিষয়টি নিয়ে ওই দুই গ্রুপের মধ্যে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তাই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন শুক্রবার মাইকিং করে সেখানে সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে।
 
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।