জনগণই আমার সেনাবাহিনী: সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন বলেছেন, জনগণই তার সেনাবাহিনী। তার সেনাবাহিনী দরকার নেই। জনগণের সঙ্গেই তার সব সম্পর্ক।
 
শুক্রবার নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় জনসংযোগের সময় তিনি এ কথা বলেন। 
 
সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, ঢাকা সিটিতে নানাবিধ সমস্যা রয়েছে। যিনি মেয়র হবেন, এসব সমস্যা সমাধানে তাকে প্রথমদিন থেকেই কাজ করতে হবে। ‘আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনে বসবাসরত জনগণের জন্য প্রথমদিন থেকেই কাজ শুরু করবো। 
 
তিনি বলেন, নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে যানজট সমস্যার সমাধান করা। আমি নির্বাচিত হলে প্রথমদিন থেকেই কাজ করতে পারবো। কারণ আমার বিরুদ্ধে কোনো মামলা নেই।