খবরটা চমকানোর মতো শোনালেও অনেকটা এমনই ঘটতে যাচ্ছে বিদ্যা সিনহা মীমের ক্ষেত্রে। তবে এখনও কোনোকিছুই চূড়ান্ত হয়নি বলে বিস্তারিত বলতে চাইছেন না তিনি। এর ভেতরে অঞ্জন দত্তের পরিচালনায় বাংলাদেশের ‘ডাকবাকসো’ নানা জটিলতায় আটকে যাওয়ায় ছবিটির কাজ পিছিয়ে গেলেও একটানা একাধিক চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন মীম।
বাংলাদেশের চলচ্চিত্রে এখন অধিকাংশ টিভি ও মডেলিং তারকা চেষ্টা করলেও মীম এরই ভেতরে হিট তকমাটিও পেয়েছেন। তাই বর্তমানে বেশ ক’টি ছবি হাতে নিয়েছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ‘পদ্ম পাতার জল’। তন্ময় তানসেনের এই ছবিটি নিয়েও উচ্চাশা অনেকেরই। সব মিলিয়ে চলচ্চিত্রে শক্ত অবস্থানের জন্য এ বছরটা খুবই গুরুত্বপূর্ণ মীমের ক্ষেত্রে।
তবে ছবিগুলো রিলিজ হলেই এর ফলাফল মোটাদাগে বোঝা যাবে।