গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় এক কিশোরের মৃত্যু


রংপুর-ঢাকা মহাসড়কে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় শুক্রবার রাত ৮ টার দিকে উল্টে যাওয়া ট্রাক চাপায় কিরণ মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিরণ মিয়া চাপড়িগঞ্জ গ্রামের জামাল মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, ঢাকাগামী টমেটো বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঙ-৫৫৭১) ওই এলাকায় সড়ক গতিরোধক পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ওই এলাকায় দিয়ে সড়ক পার হতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই কিরণের মৃত্যু হয়।
পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। এনিয়ে থানায় একটি মামলাও হয়েছে।