নোয়াখালীর চাটখিল উপজেলায় বাবুল নামে এক ডাকাত জনতার গণপিটুনিতে মারা গেছেন। তার বিরুদ্ধে চাটখিল থানায় খুনসহ ডাকাতির আটটি মামলা রয়েছে।
জানা গেছে, শনিবার গভীর রাতে একদল ডাকাত বদলকোট চুনি পাটোয়ারী বাড়ীতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় জনতা চারদিক থেকে তাদের ধাওয়া করে। ডাকাদলের অন্যরা পালিয়ে গেলেও জনতার হাতে আটক হন বাবুল ডাকাত। এ সময় জনতা তাকে গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং বাবুল ডাকাতকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময়ে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবুলের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বাবুল পুলিশের তালিকায় চিহ্নিত ডাকাত।