ময়মনসিংহে ২ দফা ভূমিকম্পে ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ফাটল ও ১২জন আহত হয়েছে। ভূমিকম্পের খবরে জনসাধারণের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এবং শহরের অধিকাংশ বহুতল ভবন থেকে দ্রুত রাস্তায় নেমে আসে অনেকে। ছুটে আসে ফায়ার সার্ভিসের লোকজনও।
ধোবাউড়া উপজেলায় ভূমিকম্পে স্কুল শিক্ষক রফিকুল ইসলামসহ ৯ জন ও সদরে ৩ জন আহত হয়েছে। সদরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিকম্পের আতঙ্কে ৩ জন ভর্তি হয়েছে। এদের মধ্যে সুমাইয়া নামে ২ জন ও সেফালী নামে ১জন রয়েছেন।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভূমিকম্পের সময় ভবন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে এরা আহত হয়। আহতরা হলেন- কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, স্কুলের শিক্ষার্থী কাশেম আলী, হালিমা খাতুন, মার্জিয়া আক্তার, সাকিব, আসাদ, রূপা আক্তার, হাদিসা, রুহিদ। আহতদেরকে ধোবাউড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে সদরের মাইজবাড়ী আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় ও তারকান্দা উপজেলার টিউকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও ছাদে ফাটল দেখা দিয়েছে।