বাংলাদেশিদের জন্য কাঠমান্ডুতে হেলপ ডেস্ক

 
ভয়াবহতম ভূমিকম্পের পর সফররত বাংলাদেশি নাগরিকদের সহায়তায় জরুরি হেলপ ডেস্ক খুলেছে নেপালে বাংলাদেশ দূতাবাস। কাঠমান্ডুতে জরুরি প্রয়োজনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস (+৯৭৭৯৮৫১০৩৯৩৫২), প্রথম সচিব খান মোঃ মইনুল হোসেন (+৯৭৭৯৮০৮১৮৪০১৪) ও প্রথম সচিব শামীমা চৌধুরীর (+৯৭৭৯৮০৮৭৬৫০৭১) সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে বাংলাদেশিদের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার বিকালে মন্ত্রণালয় জানায়, ভ্রমণ, ব্যবসা বা যে কোন প্রয়োজনে নেপালে অবস্থানরত বাংলাদেশিদের দূতাবাস সহায়তা দেবে। গতকাল পর্যন্ত ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশি কোন নাগরিকের ক্ষতিগ্রস্ত হবার খবর পাওয়া যায়নি।