রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আজও ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় রবিবার দুপুর একটা ২০ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে।  

 

নেপালের কোদারি থেকে ১৭ কিলোমিটার দক্ষিণে উৎপত্তিস্থলে  ভূমিকম্পের  মাত্রা ছিল ছয় দশমিক ৫। এ নিয়ে পরপর দুইদিন ভূমিকম্পের ঘটনা ঘটলো। এ সময় বহুতল ভবনে বসবাসকারী লোকজন দ্রুত ভবন থেকে নেমে নিচে আশ্রয় নিতে দেখা গেছে।

 

এর আগে গতকাল শনিবারও দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। বিস্তারিত আসছে--------------।