সোনারগাঁওয়ে ক্যারাম খেলা নিয়ে শ্রমিক খুন

সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের জেলেপাড়া এলাকায় ওমর আলী স্কুলের পেছনে ক্যারাম বোর্ড খেলা নিয়ে সংঘর্ষে আকাশ (২০) নামে এক পরিবহন শ্রমিক খুন হয়েছেন। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ঘটনাাস্থল থেকে সাইফুল (২২) নামে এক যুবককে আটক করেছে।  আকাশ ট্রাকের হেলপার।  
 
সোনারগাঁও থানার এসআই নাসির উদ্দিন সরকার জানান, ক্যারাম খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে আকাশকে কিল, ঘুষি ও লাথি দেয় সাইফুল। এতে ঘটনাস্থলেই মারা যান আকাশ। পরে ঘটনাস্থল থেকে সাইফুলকে আটক করা হয়। আকাশের লাশ উদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।