সোনারগাঁওয়ে পরিবহন শ্রমিক খুন

 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ক্যারাম বোর্ড খেলা নিয়ে দ্বন্দ্বে এক পরিবহন শ্রমিক খুন হয়েছেন। রবিবার দুপুরে কাঁচপুর ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আকাশ (২০)। খুনের ঘটনায় জড়িত অভিযোগে সাইফুল (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
 

সোনারগাঁও থানার এস আই নাসির উদ্দিন সরকার জানান, ক্যারাম খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে আকাশকে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি দেয় সাইফুল। এতে ঘটনাস্থলেই মারা যায় আকাশ। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাইফুলকে আটক করা হয়। আকাশের লাশ উদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।