বগুড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে আবুল হোসেন  নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন । রবিবার সকাল ১০টার দিকে বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে । নিহত আবুল হোসেন সদরের মালগ্রাম দক্ষিণ পাড়ার মৃত খজু শেখের ছেলে।
 
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই ) হারুন অর রশিদ জানান, বোনারপাড়া থেকে সান্তাহারের উদ্দেশে ছেড়ে আসা ৪৯২ ডাউন ট্রেনটি সকাল ১০টার দিকে বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছলে  অসাবধানতা বশত রেললাইন পার হতে গিয়ে আবুল হোসেন ট্রেনে কাটা পড়েন। এতে তার শরীর দ্বি-খণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে ।