রাত বারোটার বাজার সাথে সাথেই প্রচার প্রচারণা শেষ। সে কারণে দিনভর প্রার্থীরা ছুটেছেন ভোটারদের ঘরে ঘরে। মহানগরীর রাস্তা-ঘাটে অসংখ্য পোস্টার আর অলি-গলি সরগরম করে তোলা মাইকিং এর তীব্রতা জানান দিয়ে গেছে পুরো দেশের মানুষের আগ্রহের কেন্দ্রে থাকা বহু প্রতীক্ষিত ভোট শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি।
এদিকে, শেষ দিনে এসে উত্তপ্ত হয়ে ওঠে চট্টগ্রাম। দুপুরে বিএনপি সমর্থিত এম মনজুর আলমের জনসংযোগের সময় দুর্বত্তরা হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। অন্যদিকে সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দীন প্রশ্নের জবাবে হামলা প্রসঙ্গে বলেন, খেলার মাঠে কতকিছুই হয়। পরে তিনি বলেন, মনজুর আলমের লোকেরাই হামলা চালিয়ে রাজনৈতিক ফায়দা নেয়ার অপচেষ্টা চালাচ্ছে।
শনিবার মধ্যরাতের পর থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর তত্পরতা বেড়েছে। দুই মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সংসদ সদস্য এবং দলীয় নেতা কর্মীরা চট্টগ্রাম ছেড়ে গেছেন শুক্রবার মধ্যরাতে।
সেমাবার সকাল থেকেই মহানগরী শান্ত হয়ে পড়বে। প্রার্থী, নেতা-কর্মীদের ছুটে চলা গেছে থেমে। সবার মাঝে এখণ চলছে ক্ষণ গণণা — ভোট গ্রহণের।
মহানগর জুড়ে আপাত শান্ত অবস্থা। কিন্তু প্রার্থী-সমর্থক-ভোটার কাররোই বুঝতে কষ্ট হওয়ার কথা নয় এ হচ্ছে যুদ্ধ শুরু হওয়র আগের পরিস্থিতি। মঙ্গরবার সকাল থেকেই শুরু হয়ে যাবে ভোটযুদ্ধ।
নির্বাচনী আচরণ বিধির বাধ্যবাধকতা থাকলেও প্রথম থেকেই কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশন সব প্রার্থীর মধ্যে সমন্বয় করে নির্বাচনী কার্যক্রম চালিয়ে নিয়ে গেছে। যদিও অনেকেই নির্বাচন কমিশনের আচরণকে পক্ষপাতমূলক বলে অভিযোগ এনেছে।
এম মনজুর আলম প্রচার প্রচারনায় ব্যস্ত দিন কাটিয়েছেন। সকালে সিডিএ ১ নম্বর রোড থেকে শুরু হয়ে নগরীর ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সিডিএ আবাসিক, আকবর শাহ, বিশ্ব কলোনী, জি ব্লক, ডি ব্লক, ইস্পাহানী মোড়, পাহাড়তলী সিডিএ মাকের্ট এলাকায় ব্যাপক গনসংযোগ করেন তারা।
এদিকে, সকাল থেকেই আ জ ম নাছির উদ্দীন নগরীর বিভিন্ন এলাকায় জনসংযোগ করে সাংবাদিক সম্মেলনে যোগ দেন। সকালে প্রচারনায় বের হবার আগে তিনি সাংবাদিকদের বলেন, মনজুর আলম টাকা ও প্রলোভন দেখিয়ে ভোটার, এজেন্ট ও আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন। গতকাল সকালে কাজীর দেউড়িতে একটি কমিউনিটি সেন্টাওে পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পোলিং এজেন্টদেও তাদেও ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের আহ্বান জানান। পওে তিনি নগরীর সাগরিকা রোড এলাকায় গার্মেন্টস ফ্যাক্টরিতে জনসংযোগ করেন। বিকালে তিনি বাকলিয়ায় জনসংযোগ করেন। এর আগে তিনি নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেন।
এবারের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯। এর মধ্যে নারী ভোটার ৮ লাখ ৭৬ হাজার ৩৯৬ জন আর পুরুষ ভোটার ৯ লাখ ৩৭ হাজার ৫৩ জন। ২০১৫ সালে ভোটার সংখ্যা বেড়েছে সোয়া লাখের কিছু বেশি। এবারের নির্বাচনে তফসিল ঘোষণা করা হয় ১৮ মার্চ। মনোনয়নপত্র বিতরণ শুরু হয় ১৯ মার্চ। দাখিরের সময়সীমা ছিল ২৯ মার্চ পর্যন্ত। বাছাই ১ ও ২ এপ্রিল। প্রত্যাহারের শেষ দিন ছিল ৯ এপ্রিল। গণসংযোগ শুরু হয় ৭ এপ্রিল থেকে। প্রতীক বরাদ্দ দেয়া হয় ১০ এপ্রিল।