সেল্তাকে হারিয়ে শিরোপা লড়াইয়ে থাকলো রিয়াল

লা লিগায় সেল্তা দি ভিগোকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে থাকলো টিকে রিয়াল মাদ্রিদ।
এই জয়ে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান ফের ২ পয়েন্টে কমিয়ে আনলো রিয়াল। ৩৩ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮১। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৯।