গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স নামের একটি কারখানার ভবনে ফাটল দেখা দেয়ায় আতঙ্কিত হয়ে কাজে যোগ দেয়নি শ্রমিকরা। তাই কারখানা কর্তৃপক্ষ এক প্রকার বাধ্য হয়েই সোমবার ছুটি ঘোষণা করে।
সোমবার সকালে প্রায় তিন হাজার শ্রমিক কারখানায় কাজে যোগ দিতে আসে। এ সময় কারখানার ভবনে ফাটল দেখা দেয়ায় শ্রমিকদের মাঝে আতঙ্ক দেখা যায়। এ সময় আতঙ্কিত শ্রমিকরা কাজে যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করে। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।