মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের পল্লী চিকিৎসক দেলোয়ার হোসেনের বাড়ির সামনে থেকে সোমবার পুলিশ লাল টেপ দিয়ে মোড়ানো দুইটি বোমা উদ্ধার করেছে । চাঁদার দাবিতে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে চাঁদাবাজরা বোমাগুলো ফেলে যায় বলে গৃহকর্তা জানান।
গৃহকর্তা দেলোয়ার হোসেন জানান, গত কয়েকদিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে চরমপন্থি নেতা পরিচয়ে তার মোবাইলে কল করে এক লক্ষ্য টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বোমা মেরে প্রাণনাশের হুমকি দেয়। সোমবার সকাল ১০টার দিকে ওই ব্যক্তি মোবাইলে কল করে বাড়ির সামনে রাখা বোমার বিষয়টি জানান।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আতঙ্ক সৃষ্টির জন্য বোমাগুলো রাখা ছিল। চাঁদাবাজকে আটকের প্রক্রিয়া চলছে।