গত শনিবার ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে পাহাড় কন্যা নেপাল। আর এই ভূমিকম্পের আঘাতে প্রাণ হারান এভারেস্ট যাত্রীদের প্রায় সবাই। যার মধ্যে ছিলেন হলিউড অভিনেত্রী সোফিয়া বুশের এক সময়ের প্রেমিক ড্যান ফ্রেডিনবার্গ। তিনি দীর্ঘদিন ধরে সার্চ ইঞ্জিন ‘গুগল’-এ চাকরি করতেন তিনি। বিশ্বভ্রমণ করা তার অন্যতম নেশা ছিল। যার ফলশ্রুতিতে ড্যান বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন। তারই অংশ হিসেবে তিনি এভারেস্ট জয়ের পরিকল্পনা করেন এবং স্বপ্ন পূরণের উদ্দেশ্যে নেপাল আসেন। কিন্তু শনিবারের প্রলয়ঙ্কারী ভূমিকম্প তার সেই স্বপ্ন লণ্ডভণ্ড করে দেয়। চিরবিদায় নিয়ে চলে যান তিনি না ফেরার দেশে। প্রাক্তন প্রেমিকের মৃত্যুর খবরে ভীষণ শোকাহত সোফিয়া নিজেও। শনিবার রাতে ওয়াশিংটন ডিসিতে ‘হোয়াইট হাউজ করেসপনডেন্ট ডিনার ২০১৫’ অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেই অনুষ্ঠানেই সোফিয়া শোক প্রকাশ করে বলেন, ‘ফ্রেডিনবার্গের মৃত্যুতে আমি খুবই শোকাহত। সে আমার জীবনে অন্যতম এক ভালোবাসার অংশ ছিল। আমি কিছুতেই মানতে পারছি না যে ও এভাবে আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে।’