সিটি নির্বাচনে পর্যবেক্ষক হওয়ার অনুমতি পায়নি সুপ্রিম কোর্ট বার

 
সিটি করপোরেশন নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে অনুমতি দেয়নি নির্বাচন কমিশন (ইসি)।
 
সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে ১০১ জন আইনজীবীকে নির্বাচনকালীন সময়ে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনে অনুমতি প্রদান করার জন্য ইসি বরাবর আবেদন করা হয়।
 
 সোমবার সকালে সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিনের নেতৃত্বে একদল আইনজীবী ইসি কার্যালয়ে গিয়ে এ সংক্রান্ত আবেদন জমা দেন। কিন্তু ইসি তাতে সাড়া দেয়নি বলে জানিয়েছেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।