ঢাকা সিটি কলেজে ভোট দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে যাবেন। আজ মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানমন্ডিস্থ ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-১০ সংসদীয় আসনের ধানমন্ডি আবাসিক এলাকার ভোটার। তার ভোটার আইডি কার্ড নাম্বর-২৬৯১৬৪৯১০০৭৯৮। ঠিকানায় লেখা-বাসা-৫৪ (সুধাসদন), রাস্তা-৫, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৫।