পিতাকে নিয়ে ভোট দিলেন তাবিথ


পিতা আব্দুল আওয়াল মিন্টুকে নিয়ে ভোট দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরই সকাল ৮:০৫ মিনিটে গুলশানের মানারাত কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
এ সময় তাবিথের স্ত্রীও উপস্থিত ছিলেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, আমরা জয়ের পথে এগিয়ে যাচ্ছি। সুষ্ঠুভাবে ভোট হলে আমরাই জয়ী হবো ইনশাল্লাহ।
এ সময় বিভিন্ন এলাকায় তার 'বাস' মার্কার ব্যানার-পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ করেন।