ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাবাজার গার্লস স্কুল কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা সকাল পৌনে ৯টার দিকে কেন্দ্রে ঢুকে বুথ দখল করে ব্যালট পেপারে কেড়ে নিয়ে সিল মারতে থাকেন। এ সময় মহিলা বুথে ঢুকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নারী নেত্রীরা ব্যালট পেপারে সিল মারার কাজ সারেন।
এ ব্যপারে কেন্দ্রের পিজাইটিং অফিসার আলী হোসেন তুহিন 'লাঞ্ছিত হওয়ার ভয়ে' কথা বলতে অস্বীকৃতি জানান।