বয়ঃবৃদ্ধ পিতাকে নিয়ে ভোট দিলেন আনিসুল হক


ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক তার বয়ঃবৃদ্ধ পিতা শরিফুল হক ও স্ত্রী রুবানা হককে নিয়ে ভোট দিয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে এসে ভোট প্রদান করেন।

এ সময় তিনি তার প্রতিক্রিয়ার বলেন, 'ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া দেখছি। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ হচ্ছে। আমি আমার পরিবারকে নিয়ে ভোট দিলাম। সবাই স্বপরিবারে এসে ভোট দিন এটাই চাই। ভোট গণতান্ত্রিক অধিকার। মানুষ যাকে চাইবে সেই নির্বাচনে জয়ী হবে।'