ভোট প্রহসনে পরিণত হয়েছে: বিএনপি


ঢাকার দুই সিটিতে কর্পোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনেছে বিএনপি।
বিএনপিসমর্থিত প্রার্থীদের এজেন্টদের বের করে দেয়া অভিযোগ করে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই ভোট প্রহসনে পরিণত হয়েছে। মঙ্গলবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসানো মনিটরিং সেলে দুই দফা সংবাদ ব্রিফিং করে দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার এ অভিযোগ করেন।
তিনি বলেন, এখন যেভাবে ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা চলছে, এরপর সুষ্ঠু নির্বাচন করার আর কোনো সুযোগ নেই।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা ‘এর সঙ্গে সরাসরি যুক্ত’ অভিযোগ করে তিনি অবিলম্বে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন।