কবি নজরুল কলেজ কেন্দ্রে সংঘর্ষ


ঢাকা দক্ষিণ সিটির ৪২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. ইয়ারু  এবং  বিদ্রোহীপ্রার্থী মো. সেলিম হাজী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সাংবাদিকসহ বেশ কয়েজন আহত হয়েছেন। এ সময় দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে কবি কাজী নজরুল কলেজের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মো. সেলিম হাজীর সমর্থকরা ভোটকেন্দ্রে আসলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেখানে দু’টি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়াসহ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই কেন্দ্রে বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রিসাইডিং অফিসার আবুল কালাম আজাদ জানান, ভোটগ্রহণ চলছে, ভোট স্থগিত করার মত কিছু হয়নি।