ভূমিকম্পে নেপালে আক্রমণের পরপরই একাধিক বলিউড তারকা ফোন করেন মনীষাকে। মনীষা মুম্বাইতে অবস্থান করলেও সকলেরই জানা তার সকল আত্মীয় থেকে শুরু করে মনীষা পূর্বসুরি নেপালের রাজ পরিবারের। একারণে উত্কণ্ঠার দিন যেন ছিল সেদিন। তবে মনীষার আত্মীয়রা সকলেই সুস্থ রয়েছেন। যদিও খোয়া গেছে তাদের অনেক বাড়ি ঘর। আর তাই মনীষা তার শিডিউল কাজ বাদ দিয়ে বর্তমানে ভারতে সহকর্মীদের একজোট করে শুরু করেছেন ভূমিকম্পে হতাহত মানুষদের সাহায্যে তহবিল গড়ার কাজ। আর এই মহত্ উদ্যোগ শুরু করেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাত্ করে। মোদী মনীষার এই উদ্যোগে সর্বোতভাবে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন।