সম্প্রতি ঘটে যাওয়া নেপালের ভয়াবহ ভূমিকম্পে মারা গেছেন তেলেগু অভিনেতা ও কোরিওগ্রাফার কে.বিজয়।
তামিল ছবি ‘এটাকারাম ডট কম’-এর শুটিংয়ের জন্য নেপাল গিয়েছিলেন বিজয়। সেখান থেকে বাড়ি ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েন নায়ক। পাহাড় ধ্বস নামে তার গাড়ির ওপর। গাড়ি উল্টে যায় তার। ঘটনাস্থলেই মারা যান এই নবীন অভিনেতা। মারাত্মক আহত হন তার সঙ্গী তিনজন। ২৫ বছর বয়সী এই অভিনেতা অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার বাসিন্দা ছিলেন। বিজয়ের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি। যদিও ইন্ডাস্ট্রির বাকিরা ভেবেছিলেন তারা নিরাপদেই আছেন। পরে এ খবর পৌঁছায় তাদের কাছে। শুটিং-এ আসা সদস্যের বাকিরা হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।