এক অন্য পৃথিবী

 
এক সময়ের ব্যস্ত চিত্রনায়ক রিয়াজ। চলচ্চিত্রে তাকে সেভাবে আর দেখা না গেলেও সম্প্রতি ‘এক অন্য পৃথিবী’ নামের নতুন একটি নাটকে অভিনয় করলেন তিনি। আহসান কবীর লিটনের রচনা ও পারভেজ আমিনের পরিচালনায় এ নাটকে রিয়াজ ছাড়াও অভিনয় করেছেন নাদিয়া এবং খালেদা আক্তার কল্পনা।
 
এরইমধ্যে সিলেট এবং ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। জেলা শহরের স্টেশনে ট্রেন থামে। আজাদ ট্রেন থেকে প্লাটফর্মে নামে অথচ তার চিরচেনা স্টেশন পনের বছর পর একদম অচেনা লাগে।  এই আজাদকে নিয়েই নাটকের গল্প। আর আজাদ চরিত্রেই অভিনয় করেছেন রিয়াজ।