নেপালের শেষ স্মৃতি ‘দূরত্ব’ নাটকে!

 
এহসানুল হক সেলিমের রচনা ও পরিচালনায় এটিএন বাংলার ধারাবাহিক নাটক ‘দূরত্ব’-এর পুরো ইউনিট টানা একমাস শুটিং করে মাত্র কিছুদিন আগেই দেশে ফিরেছে। নিজের নাটকের ফুটেজ দেখেই এখন আেক উঠছেন তাই নির্মাতা।
 
এ প্রসঙ্গে এহসানুল হক সেলিম বলেন, ‘আমরা যেসব দর্শনীয় জায়গায় শুটিং করেছি, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, সেইসব এলাকা আজ ধূলোয় মিশে গেছে। তবে আল্লাহর রহমতে আমরা শুটিং তারিখ না পিছিয়েই চলে এসেছি। নয়তো আমাদের কপালে কি ঘটতো তা বলা মুশকিল।’
 
উল্লেখ্য, দূরত্ব নাটকের শুটিং-এর সময় বর্ধিত করে পুরো ২৩ জন তারকা ও কলাকুশলীর ইউনিট আরও ১৫ দিন নেপালে থাকার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তা একমাস পর আবারও নেপাল আসার পরিকল্পনায় তারা ঢাকা ফেরেন। এর মাঝেই স্মরণ কালের ভয়াবহ ভূমিকম্পে ধুলিস্যাত হয়ে যায় নেপালের অগণিত দর্শনীয় স্থান।’
 
টানা প্রায় ১ মাস শুটিং শেষে বর্তমানে নেপালে ধারণকৃত সেই নাটকটি প্রচার হচ্ছে এটিএন বাংলায় প্রতি বুধবার রাত ১১টা ২০ মিনিটে। সেই হিসেবে নেপালের সুরক্ষিত ঐতিহ্যবাহী স্থানগুলোর ধারণ করা শেষ কোনো নাটক এটি।